খোকসা পল্লী বিদ্যুৎ কার্যালয় ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার খোকসা উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষুব্ধ গ্রাহকেরা পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে গতকাল বুধবার বেলা একটার দিকে ৪০-৫০ জন ক্ষুব্ধ গ্রাহক এ হামলা করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে বিক্ষুব্ধ গ্রাহকেরা বিদ্যুৎ কার্যালয়ে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় কার্যালয়ে কেউ ছিলেন না। তালা মারা থাকায় গ্রাহকেরা কার্যালয়ের জানালার গ্লাস ও সাইনবোর্ড ভাঙচুর করেন। ঘটনার পরপরই খোকসা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।খোকসা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন জানান, তিনি সরকারি কাজে কার্যালয়ের বাইরে আছেন। লোডশেডিংয়ের বিষয়ে তার কিছু করার নেই। গ্রাহকদের করা অভিযোগ তিনি অস্বীকার করে বলেন, যতটুকু বিদ্যুৎ পাওয়া যায়, ততটুকুই গ্রাহকদের দেওয়া হয়।