খোকসায় বাসের চাপায় ভ্যান চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা এলাকায় গতকাল মঙ্গলবার বাসচাপায় এক ভ্যানচালক নিহত হন। চাকা খুলে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি তাঁকে চাপা দেয়। ভ্যানচালকের নাম নাজমুল ইসলাম (২২)। তাঁর বাড়ি খোকসা উপজেলার মোড়াগাছা গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টায় কুষ্টিয়া থেকে একটি যাত্রীবাহী বাস রাজবাড়ী যাচ্ছিল। মোড়াগাছা নামক স্থানে পৌঁছামাত্র বাসের বাঁ পাশের সামনের চাকা খুলে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশেই দাঁড়িয়ে থাকা ভ্যানচালক নাজমুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার সি এ হালিম বলেন, ক্রেনের সাহায্যে বাস সরিয়ে নাজমুলের লাশ উদ্ধার করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।