প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার খোকসা উপজেলা বাসস্ট্যান্ডসংলগ্ন স্থানে একই সময়ে বিএনপি ও ছাত্রলীগ পৃথক সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল শনিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ আদেশ জারি থাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল হাসান জানান, চার-পাঁচ দিন আগে উপজেলা বিএনপি শনিবার সকাল ১০টায় ওই স্থানে সমাবেশ করার ঘোষণা দেয়। একই দিন সেখানে উপজেলা ছাত্রলীগ কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশের ডাক দেয় শুক্রবার। এ ব্যাপারে উভয় পক্ষের কেউ লিখিত অনুমতি নেয়নি। আইনশৃৃঙ্খলা রক্ষায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।