প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সূত্রাপুর থানার লক্ষ্মীবাজারে লেগুনায় পেট্রলবোমা হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, সাংসদ ও বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া, সাধারণ সম্পাদক হাবিবুর রশিদসহ ১০ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি আছেন ১৫-১৬ জন।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, গত সোমবার সকালে সূত্রাপুর থানার এসআই নয়ন বাদী হয়ে এ মামলা করেন।
গত রোববার রাতে লক্ষ্মীবাজারে একটি লেগুনায় পেট্রলবোমা হামলায় দগ্ধ হন পাঁচজন। একই ঘটনায় তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হন মন্টু পাল নামের সোনার দোকানের একজন কারিগর। তাঁর শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে।