খোকাকে বিদেশ যাত্রায় বাধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করা বিএনপির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে।
গতকাল বুধবার রাত নয়টার দিকে সাদেক হোসেনকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশযাত্রা আটকে দেয় অভিবাসন পুলিশ। তিনি এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছিলেন। তাঁকে যথারীতি বিমান সংস্থা থেকে বোর্ডিং পাসও দেওয়া হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে যাত্রায় বাধা দেয় পুলিশ।