খোকার খোঁজে গোপীবাগের বাসায় পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদেক হোসেন খোকা
সাদেক হোসেন খোকা

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার বাড়িতে আজ মঙ্গলবার পুলিশ অভিযান চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। তবে খোকা এ সময় বাড়িতে ছিলেন না।

ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব এম এ সালাম প্রথম আলো ডটকমকে বলেন, আজ দুপুরে সাদেক হোসেন খোকার রাজধানীর গোপীবাগের বাড়িতে পুলিশ অভিযান চালায়।

ঢাকা মহানহগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘সাদেক হোসেন খোকার বাসায় তল্লাশি চালানো হয়নি। গোপীবাগের বাসায় সাদেক হোসেন খোকার খোঁজে পুলিশ গিয়েছিল।’ তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’

এর আগে গতকাল রাতে খোকার গুলশানের বাসায় পুলিশ অভিযান চালিয়েছে বলে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ অভিযোগ করেন।

উল্লেখ্য, ২৫ অক্টোবরের সমাবেশে সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করার পাশাপাশি ‘আক্রমণ প্রতিহত করতে প্রয়োজনে’ দা-কুড়াল নিয়ে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছিলেন সাদেক হোসেন খোকা। এরপরই গতকাল রাতে ও আজ তার বাড়িতে অভিযান চালালো পুলিশ।