প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। গতকাল রোববার ঢাকা মহানগর হাকিম মাহাবুবুর রহমান এ অভিযোগপত্র গ্রহণ করেন।
২০১৩ সালের ২৫ অক্টোবর দেওয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাদেক হোসেন খোকার বিরুদ্ধে পুলিশ এ মামলা করে। ৮ ডিসেম্বর পল্টন থানার পুলিশ খোকাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।
খোকা নয়াপল্টনে মওলানা ভাসানী মিলনায়তনে ২০১৩ সালের ১৪ অক্টোবর বিএনপির আলোচনা সভায় বক্তব্য দেন। তিনি দা, কুড়াল, খুন্তি, কাস্তে, বল্লম ইত্যাদি যার যা আছে তা নিয়ে সরকারবিরোধী আন্দোলনে নামার আহ্বান জানিয়েছিলেন।