খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা তদন্তের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দায়ের করা মামলায় পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।গতকাল বৃহস্পতিবার মহানগর হাকিম এ কে এম এমদাদুল হক এই নির্দেশ দেন। আদালত ৬ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করারও আদেশ দেন।আদেশে বলা হয়, রাষ্ট্রদ্রোহ ও বিভিন্ন শ্রেণীর মধ্যে শত্রুতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। কিন্তু এ ধরনের মামলা করার ক্ষেত্রে সরকারের অনুমতির প্রয়োজন রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি আছে কি না পুলিশকে তা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বর্তমান ও বিগত সরকার সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে গত সোমবার মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান এ মামলা করেন।