প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একুশে পদকপ্রাপ্ত দেশের প্রথম বাউলশিল্পী মরমি কবি খোদাবকশ শাহের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। উপমহাদেশের প্রখ্যাত এই বাউল সাধকের স্মরণে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জাহাপুরের আখড়াবাড়ির সমাধিচত্বরে শুরু হচ্ছে দুই দিনের স্মরণোৎসব। এতে যোগ দিতে বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত থেকে অসংখ্য ভক্ত, অনুরাগী ও বাউলসাধক কয়েক দিন ধরে জাহাপুর গ্রামের আখড়াবাড়িতে আসতে শুরু করেছেন। সকাল ১০টায় খোদাবকশ শাহের সমাধিতে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে উৎসব শুরু হবে। দিনভর খণ্ড-খণ্ডভাবে গানের আসর বসবে সেখানে।