প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের চেহলাম গতকাল শুক্রবার তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার খিরাই পাচুরিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে। চেহলামে দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে যোগ দিয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বিএনপি যখনই দুঃসময়ে পড়েছে খোন্দকার দেলোয়ার হোসেন তখনই কান্ডারি হয়ে দলের হাল ধরেছেন। তিনি বিএনপি ও গণতন্ত্রকে রক্ষা করেছেন।স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, ‘আমাদের তাঁর পথ অনুসরণ করা উচিত।’এ সময় দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবীর, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মীর শরফত আলী, মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাব হোসেনসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।