খোন্দকার দেলোয়ার হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৬ মার্চ। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওরের পাচুরিয়া গ্রামে বিএনপি ও এর অঙ্গসংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।খোন্দকার দেলোয়ার হোসেনের রুহের মাগফিরাত কামনায় সকালে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। খোন্দকার দেলোয়ার চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সংসদের চিফ হুইপের দায়িত্ব পালন করেন। ২০১১ সালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।