খোন্দকার দেলোয়ারের আগাম জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেওয়ার ঘটনায় করা পৃথক চারটি মামলায় বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের দুই মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে কেন তাঁকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।