প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ হিসেবে মর্যাদা দেওয়ার বিষয়ে দেওয়া খোন্দকার দেলোয়ার হোসেনের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।গতকাল বুধবার এক বিবৃতিতে খোন্দকার দেলোয়ারের বক্তব্যকে বার্ধক্যজনিত অসুস্থতাহেতু দুরভিসন্ধিমূলক ঔদ্ধত্যপূর্ণ অসংলগ্ন প্রলাপ বলে মন্তব্য করেছেন সৈয়দ আশরাফ। তিনি বলেন, এই বক্তব্য বিএনপির স্বভাব অনুযায়ী ইতিহাস বিকৃতির অব্যাহত অপপ্রয়াসের অংশবিশেষ মাত্র। একজন প্রবীণ নেতার মুখে এ ধরনের উক্তি হওয়ায় তা দেশবাসীকে আহত করেছে বলে তিনি মন্তব্য করেন।খোন্দকার দেলোয়ার গত মঙ্গলবার বলেছিলেন, ‘জনগণ মুজিবকে জাতির পিতা মানবে কি না, তা ভেবেচিন্তে সংবিধান সংশোধন করতে হবে। বাসস।