খোন্দকার দেলোয়ারের মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী গতকাল বৃহস্পতিবার পালিত হয়েছে। এ উপলক্ষে জোহরের নামাজের পর তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওরে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান হয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি ছিলেন।
খোন্দকার দেলোয়ারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি ১৮ মার্চ রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচার মেলা মিলনায়তনে আলোচনা সভা করবে।
খোন্দকার দেলোয়ার ২০০৭ সালে বিএনপির মহাসচিবের দায়িত্ব পান। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এক বিবৃতিতে বলেন, "এক-এগারোর পর সবচেয়ে দুঃসময়ে খোন্দকার দেলোয়ার দলকে রক্ষায় রুখে দাঁড়িয়েছিলেন। তিনি সে সময় শুধু বিএনপিকেই রক্ষা করেননি, গণতন্ত্রকে রক্ষায়ও বড় ভূমিকা রেখেছেন।" খোন্দকার দেলোয়ার ২০১১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।