খোন্দকার দেলোয়ারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১৬ মার্চ। এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে মানিকগঞ্জ জেলা বিএনপি।
সকালে ঘিওর উপজেলার পাচুরিয়ায় গ্রামের বাড়িতে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ ও শোক র্যা লি বের করা হবে। এরপর মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দুপুরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হবে। বিকেলে জেলা শহরের দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও তাঁর জীবনীর ওপর আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
খোন্দকার দেলোয়ার হোসেন ১৯৩৩ সালের ১ ফেব্রুয়ারি ঘিওরের পাচুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ভাষা আন্দোলনে অবদানের জন্য তাঁকে একুশে পদক দেওয়া হয়। তিনি পাঁচবার সাংসদ নির্বাচিত হন। বিএনপির মহাসচিব ছাড়াও তিনি জাতীয় সংসদের চিফ হুইপের দায়িত্ব পালন করেন।