খোলা আকাশের নিচে ভোটকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোলা আকাশের নিচে ভোটকেন্দ্র করা হয়েছে। ফলে সেখানে প্রকাশ্যে ভোটাররা ভোট দিতে বাধ্য হন। গতকাল বৃহস্পতিবার ওই কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো পুরুষ ভোটারকে দেখা যায়নি। তবে বেশ কয়েকজন নারী ভোটারকে ভোট দিতে দেখা যায়।
প্রিসাইডিং কর্মকর্তা মশিউর রহমান জানান, বিদ্যালয়কক্ষের অবস্থা খারাপ। তাই খুঁটি পুঁতে কাপড় দিয়ে খোলা আকাশের নিচে কেন্দ্র করা হয়েছে।