খোলাবাজারে চাল ও আটা বিক্রি আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বিভাগীয় শহর ও আশপাশের জেলাসহ ঢাকার শ্রমঘন এলাকায় আজ থেকে খোলাবাজারে চাল (ওএমএস) বিক্রি শুরু হচ্ছে। প্রতি কেজি চালের দর ২৪ টাকা এবং একজন সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারবেন। আটা কিনতে পারবেন ২০ টাকা কেজিতে। গতকাল খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক প্রথম আলোকে এ কথা জানান।খাদ্যমন্ত্রী আরও জানান, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর বিভাগীয় শহর এবং নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর জেলা এবং সাভার উপজেলায় ওএমএসের চাল বিক্রি হবে। এ ছাড়া ঢাকা মহানগর এলাকাবহির্ভূত ১৭টি ইউনিয়নে ওএমএস চালু করা হবে।