খোলাবাজারে চাল বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে গতকাল শনিবার থেকে খোলাবাজারে (ওএমএস) ন্যায্যমূল্যে চাল বিক্রি আবার শুরু হয়েছে। শহরের কলেজগেট-সংলগ্ন একটি ডিলারের দোকানে গতকাল সকালে চাল বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা তানজিয়া, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবদুল ওয়াহিদ, উপজেলা খাদ্য কর্মকর্তা আবুল হাসেম প্রমুখ।