খোলাবাজারের ৩৫০ বস্তা চাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা সদরের বাইপাস মোড় থেকে গত রোববার রাতে খোলাবাজারের ৩৫০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক জাহেদুল ইসলাম ও হেলপার আল-আমিনকে আটক করা হয়। উপজেলা সদরের বাইপাস মোড় এলাকার আবদুল মান্নান ওই চাল তাঁর গুদামে মজুদ করে সাতক্ষীরা নিয়ে যাওয়ার জন্য ট্রাকে বোঝাই করছিলেন। সুন্দরগঞ্জ থানার পুলিশ গিয়ে ট্রাক আটক করে। এ ঘটনায় মামলা হয়েছে।