খোলার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকার বন্ধ ঘোষণা করা সাতটি পোশাক কারখানা খোলার দাবি জানিয়ে গতকাল রোববার বিবৃতি দিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (নারায়ণগঞ্জ)।
বিবৃতিতে বলা হয়, বিকেএমইএ শ্রম আইন ২০০৬ এবং সংশোধিত আইন ২০১৩ অপব্যবহার করে শ্রমিকদের অমানবিক শোষণ অব্যাহত রেখেছেন। বিবৃতিতে মালিকদের প্রতি ষড়যন্ত্রের পথ পরিহার ও সব শ্রমিককে পুনর্বহাল রেখে অবিলম্বে লিবার্টি গার্মেন্টস, মিডল্যান্ড, মেট্রো, বিকন, রূপসী, সাদিয়া, সোয়েব গার্মেন্টস খুলে দিয়ে উৎপাদনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়।  নারায়ণগঞ্জ প্রতিনিধি