খোয়া যাওয়া পুলিশের অস্ত্র উদ্ধার হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন দিন পেরিয়ে গেলেও সিরাজগঞ্জের গোয়েন্দা পুলিশের এসআই রেজাউল করিমের কাছ থেকে খোয়া যাওয়া ১৬টি গুলিভর্তি পিস্তল এখন পর্যন্ত উদ্ধার হয়নি।
এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে রেজাউল করিম বাদী হয়ে ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছেন।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি নাসির উদ্দিন জানান, খোয়া যাওয়া আগ্নেয়াস্ত্রটি উদ্ধারের জন্য অভিযান চলছে। বুধবার রাতে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে জেলা শহরের খেদন সর্দার মোড়ে মশাল মিছিল বের করেন। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় রেজাউল করিম ককটেলের আঘাতে রাস্তায় লুটিয়ে পড়েন। এ সময় তাঁর কোমরে থাকা পিস্তলটি ছিনিয়ে নেয় হরতাল-সমর্থকেরা।