খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট গঠন করেছে সরকার। গতকাল বুধবার বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।অ্যাসোসিয়েশনের সদস্য স্বপন রোজারিও স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পদাধিকারবলে ট্রাস্টের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া এবং ভাইস চেয়ারম্যান হয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। সদস্য হিসেবে আছেন খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের নির্মল রোজারিও, হিউবার্ট গমেজ, জেমস সুব্রত হাজরা, উইলিয়াম প্রলয় সমদ্দার এবং ওয়াইডব্লিউসিএর চেয়ারম্যান রীনা দাস।