খয়রা বিল উন্মুক্ত ১৪৪ ধারা প্রত্যাহারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার সেই খয়রা বিল জনসাধারণের জন্য উন্মুক্ত করার এবং সেখানে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের এ-সংক্রান্ত একটি চিঠি বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও থানায় গত বুধবার পৌঁছেছে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
কয়েক মাস আগে আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন নেতা বিলের জমি দখলে নিয়ে সেখানে মাছ চাষ করেন। স্থানীয় জেলেরাও সেখানে মাছ ছাড়েন। পরে মাছ ধরা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে প্রশাসন গত ১৫ আগস্ট ওই বিলে ১৪৪ ধারা জারি করে। দুই মাস ধরে বিলে মাছ ধরতে না পেরে জেলেরা বেকার হয়ে পড়েন। ১৪৪ ধারা ভেঙে ওই বিল থেকে দখলদারেরা মাছ ধরেন। বাগমারা থানার ওসি আবদুল হামিদ জানান, চিঠি পাওয়া গেছে। কিছু সমস্যার কারণে এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।