গ ইউনিটে বিভাগ পছন্দের সময় ৩০ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষের ‘গ’ ইউনিটে ভর্তির জন্য ৩০ ডিসেম্বরের মধ্যে পছন্দের বিভাগ পূরণ করে তা জমা দিতে হবে। এই তারিখের মধ্যে কেউ পছন্দের ফরম পূরণ না করলে তিনি ভর্তি হতে চান না বলে মনে করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ প্রথম এক হাজার ১২৫ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে এসআইএফ ফরম পূরণ করে পছন্দের বিভাগ ক্রমানুসারে সাজাতে হবে। বিভাগ পছন্দের শেষ সময় ৩০ ডিসেম্বর। শিক্ষার্থীরা কে কোন বিভাগ পেয়েছেন, তা জানার জন্য ৩১ ডিসেম্বরের পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (যঃঃঢ়://মধঁহরঃ.ঁহরাফযধশধ.বফঁ) যেতে হবে। এ ছাড়াও মোবাইল (রবি, বাংলালিংক, সিটিসেল ও এয়ারটেল) ফোনেও তা জানা যাবে। এ জন্য মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে (উট অে জড়ষষ ঘড়) টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে।