গ ইউনিটের পরীক্ষা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই ইউনিটে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ভর্তি-ইচ্ছুক আবেদনকারীর সংখ্যা ৪২ হাজার ১৪৭। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ভর্তি পরীক্ষার আসনবিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) জানা যাবে। পরীক্ষার হলে মুঠোফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।