গ ইউনিটের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের অধীন প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল গতকাল রোববার প্রকাশ করা হয়েছে। এ সময় উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ৪৩ হাজার ২৪২ জন শিক্ষার্থী আবেদন করলেও ভর্তি পরীক্ষায় অংশ নেন ৪০ হাজার ৯৫৬ জন। পাস করেন ৭ হাজার ১৯৪ জন (পাসের হার ১৭ দশমিক ৫৬ শতাংশ)। শিক্ষার্থীরা মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল জানতে পারবেন। খুদে বার্তায় ফল জানতে DU লিখে স্পেস দিয়ে GA লিখে স্পেস দিয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখতে হবে। পাঠাতে হবে ১৬৩২১ নম্বরে। গত শুক্রবার গ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। ২০ থেকে ২৬ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পছন্দক্রম অনুসারে ফরম পূরণ করতে হবে। কোটাধারীদের ২১ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ডিন কার্যালয়ে এসে ফরম পূরণ করতে হবে।