গ শ্রেণির ২৭টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাঁচটি উপজেলার ‘গ’ শ্রেণির ২৭টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে গতকাল বুধবার প্রধানমন্ত্রী কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। এ সময় ওইসব বিদ্যালয়ের শিক্ষকেরা মানববন্ধন কর্মসূচিও পালন করেন।
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনরত শিক্ষকেরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ওই স্মারকলিপি দেন৷ পরে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। এ সময় বক্তব্য দেন জেলার কালীগঞ্জের চলবলা সতিরপাড় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, হাতিবান্ধার মধ্যগড্ডিমারী আদর্শপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সাঈদ আলী আহম্মেদ, পাটগ্রামের পশ্চিম জমগ্রাম কাজীবািড় বেসরকাির প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল ইসলাম, সদর উপজেলার মজিবরের ভিটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম বেগম প্রমুখ।
লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নবেজ উদ্দিন সরকার জানান, ‘গ’ শ্রেণিভুক্ত এসব বিদ্যালয় জাতীয়করণের আওতায় নিয়ে আসার জন্য সুপারিশ পাঠানো হয়েছে৷ কিন্তু এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।