গওহর জামিলের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের নৃত্যজগতের অন্যতম পথিকৃৎ এবং জাগো আর্ট সেন্টারের প্রতিষ্ঠাতা গওহর জামিলের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে জাগো আর্ট সেন্টারে দিনব্যাপী কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে। গওহর জামিল বহু নৃত্যনাট্য ও খণ্ডনৃত্য সৃষ্টি করে গেছেন, যা দেশে ও বিদেশে বিশেষ সুনাম অর্জন করে আসছে। তাঁর এই শিল্পকর্মের জন্য ১৯৮১ সালে তাঁকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়। বাসস