গওহর রিজভীকে পার্বত্য চট্টগ্রামসংক্রান্ত কার্যক্রম থেকে সরানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীকে পার্বত্য চট্টগ্রামসংক্রান্ত কার্যক্রম থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন। গতকাল দুপুর ১২টায় রাঙামাটির একটি রেস্তোরাঁয় সংবাদ সমেঞ্চলনে এ দাবি জানানো হয়।বাঙালিদের স্বার্থ রক্ষায় পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হওয়ার কথা উল্লেখ করে সংগঠনের একটি নতুন কমিটিও ঘোষণা করা হয়েছে। সংগঠনে আগে অনৈক্য ছিল। তাই নেতাও ছিল না বলে উল্লেখ করে সম-অধিকার আন্দোলনের নেতারা বলেন, ‘আমাদের সব বিভেদ ভুলে পার্বত্য বাঙালিদের স্বার্থের কথা চিন্তা করে ঐক্যবদ্ধ হয়েছি। একটি নতুন কমিটিও করা হয়েছে।’ সংবাদ সমেঞ্চলনে বক্তব্য দেন, নবগঠিত কমিটির সভাপতি মশিউল আলম হুমায়ুন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার উল্লাহ, কেন্দ্রীয় লিয়াজোঁ কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর কামাল ও বান্দরবান জেলা সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী।