গঙ্গাচড়ায় মাটি খুঁড়তে পাওয়া গেল ছয়টি গ্রেনেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মাটি কাটতে গিয়ে ছয়টি গ্রেনেড উদ্ধার করা হয়। সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল গতকাল মঙ্গলবার এসব গ্রেনেড নিষ্ক্রিয় করে। পুলিশ জানায়, উপজেলার খলেয়া ইউনিয়নের লালচাঁদপুর এলাকার ইউপি সদস্য হাবিবুর রহমানের বাড়িতে মাটি খনন করতে গিয়ে গত সোমবার সন্ধ্যায় দুটি এবং গতকাল মঙ্গলাবর আরও চারটিসহ ছয়টি গ্রেনেড উদ্ধার হয়। গ্রেনেডে লেখা রয়েছে ডব্লিউ/পি.এম.বি. ১০/৫৬। গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)পৃথ্বীশ কুমার সরকার জানান, ধারণা করা হচ্ছে, এগুলো ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় কেউ মাটিতে পুঁতে রেখেছে।