গঙ্গাচড়ায় সংঘর্ষে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গত মঙ্গলবার একটি বিলে মাছ ধরার ঘটনাকে কেন্দ্র করে বিবদমান দুটি পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ২৫ জন আহত হয়। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।সকালে উপজেলার বড়বিল ইউনিয়নের তেলীপাড়া গ্রামের একটি বিলের মাছ ধরার ঘটনায় বিবদমান দুটি পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি হয়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে লাঠির আঘাতে তেলীপাড়া গ্রামের আবুল কাশেম গুরুতর আহত ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।