প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর উপজেলার ভাটপাড়ায় শিব–দুর্গা মন্দিরে গতকাল মঙ্গলবার শিব শিলায় পবিত্র গঙ্গাজল অর্পণ ও ধর্মসভা হয়েছে। গঙ্গাজল অর্পণ কমিটি ও গ্রামবাসীর পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল আলম, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি স্বপন কুমার ভদ্র প্রমুখ।