গঙ্গাস্নান উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সমুদ্রসৈকতের ডায়াবেটিকস হাসপাতাল পয়েন্টে গতকাল বুধবার সনাতন ধর্মাবলম্বীদের মহাবারুণী গঙ্গাস্নান উৎসব পালিত হয়েছে। ভোর থেকে বিকেল পর্যন্ত সৈকত পুণ্যার্থীদের মিলন মেলায় পরিণত হয়। বাংলাদেশ অদ্বৈত-অচ্যুত মিশন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে মেলায় মহাপ্রসাদ বিতরণ করা হয়। ধর্মীয় আলোচনা করেন অধ্যাপক অজিত দাশ ও অধ্যাপক স্বপন চৌধুরী। জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রণজিত দাশ জানান, ১৮ মার্চ চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদর্শী তিথি উপলক্ষে সমুদ্রসৈকতে এই মহাবারুণী স্নান উৎসব পালিত হচ্ছে। সনাতন ধর্মের হাজার হাজার নারী-পুরুষ পুণ্যলাভের আশায় বঙ্গোপসাগরের তীরে পুণ্যস্নান করেন এবং গঙ্গাপূজায় অংশ নেন। সঙ্গে চলে ধর্মীয় আচার অনুষ্ঠান।