গজনীতে এবার শিশু পার্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের গজনী অবকাশকেন্দ্রে শিশুদের বিনোদনের জন্য ‘চুকু লুপি চিলড্রেনস পার্ক’-এর উদ্বোধন করা হয়েছে। গত সোমবার এই পার্কের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। শেরপুরের শিল্পপ্রতিষ্ঠান ভি-সাইন গ্রুপের অর্থায়নে পার্কটি তৈরি করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার পার্ক প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ মোজাম্মেল হক। বক্তব্য দেন পুলিশ সুপার মেহেদুল করিম, শেরপুর চেম্বার অব কমার্সের জ্যেষ্ঠ সহসভাপতি প্রকাশ দত্ত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান ও ভি-সাইন গ্রুপের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন।