গজারি বন থেকে লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় গজারি বন থেকে গতকাল শনিবার এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গছে, সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার গজারি বনের ভেতরে গতকাল দুপুরে এলাকাবাসী এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর পাঠান৷ পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তির পরনে সাদা চেক শার্ট ও লুঙ্গি ছিল। ওই ব্যিক্তর বয়স আনুমানিক ৪৮ বছর৷
জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, তিন-চার দিন আগে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশ গজারি বনের ভেতরে ফেলে যেতে পারে।