প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার গজারিবন থেকে গতকাল সোমবার দুপুরে এক যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। যুবকের পরনে নীল রঙের প্যান্ট ও ভরা হাতা জামা ছিল। জামার নিচে লাল টি-শার্ট ছিল। ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ওই যুবককে শ্বাসরোধে হত্যা করেছে। এ ঘটনায় জয়দেবপুর থানায় হত্যা মামলা হয়েছে।
গাজীপুর প্রতিনিধি