গজারিয়ায় কাগজ কারখানায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা এলাকায় একটি কাগজ তৈরির কারখানায় আগুন লেগেছে। এ ঘটনায় অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আজ রোববার সকাল সোয়া নয়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা পৌনে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।