গজারিয়ায় ট্রাক চাপায় চালক ও সহকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বালুয়াকান্দিতে ট্রাকের চাপায় চালক ও সহকারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ছয়টায় ঘটনাটি ঘটে।
নিহত ট্রাকচালক জয়পুরহাট জেলার সদর উপজেলার পুবাইল গ্রামের মিজু আহমেদ (২৭) ও একই জেলা সদরের ধারকি বড়াইলপাড়া গ্রামের হেলাপার মো. ফিরোজ আহমেদ (২৫)।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, চট্টগ্রাম বন্দর থেকে কেমিক্যালবোঝাই ঢাকাগামী একটি ট্রাক মহাসড়ক দিয়ে যাওয়ার পথে গজারিয়ার বালুয়াকান্দি এসে বিকল হয়ে যায়। পরে চালক ও হেলাপার মেরামত করার জন্য ট্রাকের নিচে যান। এ সময় পাশ দিয়ে আরও একটি যান যাওয়ার সময় বিকল ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটি চলতে শুরু করে। তখন ট্রাকের চাপায় দুজনই ঘটনাস্থলেই মারা যান। স্বজনেরা খবর পেয়ে লাশ দুটি গতকাল বিকেলে জয়পুরহাটের উদ্দেশে নিয়ে যায়। ট্রাকটি ভচেরচর পুলিশ ফাঁড়িতে রয়েছে।