গজারিয়ায় নাশকতাবিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তক পোড়ানোর ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় প্রশাসনের আয়োজনে নাশকতাবিরোধী সমাবেশ হয়েছে।
গত সোমবার ভোরে এই স্থানেই দুর্বৃত্তরা প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তক বহনকারী ট্রাকে পেট্রলবোমা দিয়ে ট্রাকসহ পাঠ্যপুস্তক পুড়িয়ে দেয়। এ সময় অল্পের জন্য বেঁচে যান ট্রাকচালক। তবে দুর্বৃত্তদের ইটপাটকেলের আঘাতে আহত হন তিনি