গজারিয়ায় পুলিশ সদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় বাসচাপায় পুলিশ সদস্য মো. তারেক হাসান (২২) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় চট্টগ্রামগামী বাসের চাপায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সদস্য তারেক হাসান মোটরসাইকেলে করে সড়ক দিয়ে যাচ্ছিলেন। বেলা একটার দিকে চট্টগ্রামগামী একটি লোকাল বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।