গজারিয়া আ.লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, চাঁদাবাজি ও উৎপাদন বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ তিনজন ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গজারিয়ায় অবস্থিত দেশের অন্যতম বৃৃহৎ মুরগির খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠান গজারিয়া ফিড মিলে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মোহাম্মদ আলী, শরীফ মাহমুদ, যুবলীগের নেতা জিতু খান, গিয়াস উদ্দিনসহ আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও আট থেকে ১০ জনকে আসামি করে ১ অক্টোবর গজারিয়া থানায় মামলা করেন প্রতিষ্ঠানের সহকারী মহাব্যবস্থাপক আলতাফুল করিম।গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজু মিয়া জানান, মামলার আসামি আবুল খায়ের মোহাম্মদ আলীকে (৪৪) সোমবার রাত দুইটায় ঢাকার মিরপুরের বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।শাহবাগ থানার ওসি রেজাউল করিম জানান, মঙ্গলবার সন্ধ্যায় হাইকোর্ট এলাকা থেকে শরীফ মাহমুদ ও গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করে শাহবাগ থানার পুলিশ। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।