গজারিয়ায় অষ্টম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে গত রোববার অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মেয়েটির চাচা বাদী হয়ে গতকাল সোমবার সন্ধ্যায় রাসেল মিয়া (২০) নামের এক যুবকসহ ছয়জনকে আসামি করে মামলা করেছেন।মেয়েটির পারিবারিক সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই বিদ্যালয়ে যাতায়াতের পথে গ্রামের মোতালেব মিয়ার ছেলে রাসেল মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। মেয়েটি এতে সাড়া দেয়নি। এ অবস্থায় রোববার সকালে রাসেল মেয়েটিকে অপহরণ করেন।গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়েটিকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।