গজারিয়ায় আসামি ছিনতাই, পরে পুলিশে সোপর্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় হত্যা মামলার এক আসামিকে পুলিশের কাছ থেকে গতকাল মঙ্গলবার দুপুরে একদল গ্রামবাসী ছিনিয়ে নেয়। পরে আবার তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।ওই আসামির নাম মো. জাকির হোসেন (৩১)। তাঁর বাড়ি উপজেলার আঁধারমানিক গ্রামে। তিনি উপজেলার চর রমাজানবেগ গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন হত্যা মামলার আসামি।গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) আ. মান্নান ফকির প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে জাকিরকে উপজেলার বটতলা খেয়াঘাটে গ্রেপ্তার করা হয়। একপর্যায়ে একদল গ্রামবাসী পুলিশের কাছ থেকে জাকিরকে ছিনিয়ে নেয়।পরে গত রাত পৌনে নয়টার দিকে স্থানীয় ইমামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনসুর আহমেদ ও স্থানীয় মুরব্বিরা জাকিরকে আটক শেষে পুলিশে সোপর্দ করেন।