গজারিয়ায় ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রফিকুল ইসলামের বাড়িতে গত শনিবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে।ভুক্তভোগী পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার দিবাগত রাত দুইটার দিকে ১৫-২০ জন সশস্ত্র ডাকাত ইউপি সদস্য রফিকুলের রায়পাড়া গ্রামের বাড়ির দরজা কেটে ভেতরে ঢোকে। এরপর ডাকাতেরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে লক্ষাধিক টাকা, সাত ভরি স্বর্ণালংকার, মূল্যবান জিনিসপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুটে নেয়। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে রফিকুলের মেয়ে বৃষ্টি (৫), স্ত্রী রুনি বেগমসহ (২৮) পরিবারের চার সদস্য আহত হয়। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান মো. সামছুদ্দিন প্রধান ও গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।গজারিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াস হোসেন বলেন, এ ঘটনায় রফিকুল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।