গজারিয়ায় ইভ টিজিংয়ের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে ইভ টিজিংয়ের শিকার এক ছাত্রীর মা গতকাল সোমবার বখাটে আল আমিন ও তার চার-পাঁচজন অজ্ঞাতনামা সহযোগীকে আসামি করে গজারিয়া থানায় মামলা করেছেন।গতকাল প্রথম আলোয় ‘বখাটেদের হামলায় হাসপাতালে আরেক স্কুলশিক্ষক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ভবেরচরে গিয়ে ইভ টিজিংয়ের শিকার ছাত্রী, তার মা, প্রত্যক্ষদর্শী, শিক্ষক মিজানুর রহমান ও তাঁর মায়ের সঙ্গে কথা বলেন। পরে অসডার একাডেমিতে গিয়ে গত শনিবারের ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় একাডেমির শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও গ্রামবাসীর সঙ্গে কথা বলেন।