গজারিয়ায় এএসআইকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বিল্লাল উদ্দিনকে গতকাল বুধবার রাতে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তারা বিল্লালের মোটরসাইকেল ও রিভলবার লুট করে। রাত সাড়ে ১১টার দিকে বাউশিয়া এলাকা থেকে মোটরসাইকেলে চড়ে থানায় ফেরার পথে দড়ি বাউশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসাদুজ্জামান জানান, দুর্বৃত্তরা বিল্লাল উদ্দিনের শরীরের সাত-আটটি স্থানে কুপিয়ে জখম করেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফরিদউদ্দিন জানান, ঘটনার ঘণ্টা খানেক পর দড়ি বাউশিয়া এলাকা থেকে মোটরসাইকেল ও রিভলবারটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।