গজারিয়ায় ঘরে ঢুকে পাঁচজনকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়ার বক্তারকান্দি গ্রামে গত মঙ্গলবার গভীর রাতে ঘরে ঢুকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাঁচজনকে জখম করেছে।আহতরা হলেন রাজা মিয়া (৫৫), তাঁর স্ত্রী সালমা বেগম (৪৫), ছেলে রুবেল মিয়া (২৩), মেয়ে মাহমুদা আক্তার (২০) ও জামাতা আল-আমিন (২৯)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ব্যক্তিদের পরিবার জানায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাত-আটজন মুখোশধারী দুর্বৃত্ত উপজেলার বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দি গ্রামের রাজা মিয়ার ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই পাঁচজনকে জখম করে।মুন্সিগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) তারিকুল ইসলাম জানান, শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আহত রাজা মিয়ার ভাই বজলুর রহমান বাদী হয়ে গজারিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।