গজারিয়ায় চলন্ত বাসে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় গত বুধবার গভীর রাতে চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে৷ সাত-আটজনের ডাকাত দল যাত্রীদের নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী লুটে নিয়ে গজারিয়ার বাউশিয়া এলাকায় নেমে যায়৷
বাসের যাত্রী গজারিয়ার বাউশিয়া এলাকার সাইফুর রহমান বলেন, ঢাকা থেকে কুমিল্লাগামী যাত্রীসেবা পরিবহনের বাসটি বুধবার দিবাগত রাত দুইটার দিকে গজারিয়া উপজেলার আনারপুরা নামক এলাকায় পেঁৗছায়৷ এ সময় যাত্রী সেজে ডাকাত দল বাসটি থামায়৷ এরপর বাসে উঠে তারা অস্ত্রের মুখে এর নিয়ন্ত্রণ নেয়৷ একপর্যায়ে ডাকাতেরা যাত্রীদের মারধর করে তাঁদের কাছ থেকে মুঠোফোন সেট ও নগদ টাকা নিয়ে উপজেলার বাউশিয়া এলাকায় নেমে কেটে পড়ে৷
সাইফুর আরও বলেন, ডাকাতেরা তাঁর মুঠোফোন ও নগদ পাঁচ হাজার টাকাও নিয়ে যায়।
যোগাযোগ করলে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হাসান বলেন, ‘বাসে ডাকাতির ঘটনায় কোনো যাত্রী বা বাসের কর্তৃপক্ষ অভিযোগ করেনি। তাই বিষয়টি আমাদের জানা নেই৷’