গজারিয়ায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ষোলআনী গ্রামসংলগ্ন মেঘনা নদী থেকে গতকাল শুক্রবার চাঁদাবাজির অভিযোগে আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নদীপথে পণ্যবাহী নৌযানের মাঝিদের মারধর, ভয়ভীতি ও জিম্মি করে একটি চক্র দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। গতকাল দুপুরে চাঁদা আদায়ের সময় চাঁদার টাকা, জিম্মি করা একটি নৌযানসহ গজারিয়া উপজেলার আঁধারমানিক গ্রামের রাহাত খান (২৪), ষোলআনী গ্রামের মোহাম্মদ আলী (২৩), একই গ্রামের মো. সাত্তার দেওয়ান (২৮), আ. রহমান (২৫), জুয়েল মিয়া (২৯) ও মুন্সিগঞ্জ সদর উপজেলার যোগিনীঘাট এলাকার আল-আমিন (২৪), মো. কবির হোসেন (২৯) ও মো. রফিক মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়।গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, চাঁদাবাজির শিকার নৌযানের সুকানি সেলিম ঘরামী গ্রেপ্তার হওয়া আট ব্যক্তির বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা করেছেন।