গজারিয়ায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন শাখার সভাপতি মো. ফুয়াদকে (২৪) গত বৃহস্পতিবার কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে সেদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী।স্থানীয় সূত্রমতে, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে ছাত্রদলের ইউনিয়ন শাখার সভাপতি ফুয়াদ ও আওয়ামী লীগের কর্মী শহিদুজ্জামানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে শহিদুজ্জামানের পক্ষের কয়েকজন বালুয়াকান্দি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে ফুয়াদকে কুপিয়ে জখম করে।স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ফুয়াদের ওপর হামলার প্রতিবাদে এলাকাবাসী মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটা থেকে সন্ধ্যা সোয়া ছয়টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় আট কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনার সুষ্ঠু বিচার ও তদন্তের আশ্বাস দিলে ঘণ্টা খানেক পর এলাকাবাসী মহাসড়ক থেকে সরে যান।